Somoy TV
আইপিএলে হতাশাজনক মৌসুম পার করছে মুম্বাই ইন্ডিয়ান্স। বর্তমানে পয়েন্ট তালিকায় নবম স্থানে আছে মুম্বাই। আট ম্যাচে তাদের জয় মাত্র দুটি। বোলিং বিভাগে একাধিক পরিবর্তন আনলেও এখনো স্থিরতা খুঁজে পায়নি দলটি। এটিই এবারের আসরে তাদের বাজে পারফরম্যান্সের অন্যতম প্রধান কারণ। সর্বশেষ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথমে ২৪৩ রান তুলেও ৮ বল বাকি থাকতেই হেরে যায় তারা। ম্যাচটি স্পষ্ট করে দিয়েছে মুম্বাইয়ের বোলিং দুর্বলতা।মুম্বাইয়ের ব্যর্থতার অন্যতম কারণ জাসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের প্রত্যাশামতো পারফর্ম করতে না পারা। অন্যদিকে শুরুতে আস্থা দেয়া শার্দুল ঠাকুর ও দীপক চাহারকেও একাদশ থেকে বাদ দেওয়া হয়েছে।ব্যাটিং বিভাগেও পরিস্থিতি খুব একটা ভালো নয়। সহ-অধিনায়ক সূর্যকুমার যাদব আট ম্যাচে করেছেন মাত্র ১৬২ রান। তীলক ভার্মাও অফফর্মে। একই কথা প্রযোজ্য হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রেও। এই ধারাবাহিকতার অভাবই মুম্বাইকে ভুগিয়েছে।পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার ইয়ান বিশপ বলেন, ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পথে ভারতীয় ক্রিকেটারদের ওপর যে শারীরিক ও মানসিক চাপ গেছে, হয়ত সেটিরই প্রভাব পড়েছে মুম্বাইয়ের পারফরম্যান্সে।বিশপ বলেন, 'জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, আর্শদীপ সিংরা দেশের মাটিতে বিশ্বকাপ জিততে যে পরিমাণ শক্তি খরচ করেছে, তা নিশ্চয়ই খুব ক্লান্তিকর ছিল। বিশেষ করে বুমরাহ পুরো টুর্নামেন্টে অসাধারণ ছিল এবং ভারতের শিরোপাজয়ের বড় কারণ। আদর্শগতভাবে আমি চাইতাম ওরা কয়েকদিন বিরতি পাক, নিজেদের একটু সতেজ করে নিক।'আরও পড়ুন: বৃথা গেলো পরাগের ৯০, রাহুল-নিসাঙ্কার ব্যাটে রেকর্ড গড়ে জিতলো দিল্লিতিনি আরও বলেন, 'কিছুটা সময় নিয়ে বিশ্রাম, বিশ্লেষণ এবং নিজের পরিকল্পনা নতুন করে সাজানো গেলে তারা মানসিকভাবে আরও শক্ত হয়ে ফিরতে পারত। কিন্তু বাস্তবতা হলো, তারা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ। তাই বিশ্বকাপের সাফল্য উদযাপন করে কয়েকদিন বিশ্রাম নেওয়ার সুযোগ পাওয়া উচিত ছিল, যদিও আমি বুঝি আইপিএলের বাণিজ্যিক দিকটাও গুরুত্বপূর্ণ।'পরে যখন তাকে জানানো হয় যে কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী খারাপ শুরুর পর চোটের কারণে ছোট একটি বিরতি পেয়ে আবার ছন্দে ফিরেছেন, তখন বিশপ বলেন, 'বরুণকে কিছুটা সময় দেওয়া হয়েছিল নিজেকে নতুনভাবে গুছিয়ে নিতে, এবং মনে হচ্ছে সেটা কাজ করেছে। একজন ক্রিকেটারকে ফর্মে ফেরানোর এটি একটি উপায়।'মুম্বাইয়ের পরের বড় ম্যাচটি ২ মে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী চেন্নাই সুপার কিংসের বিপক্ষে।
Go to News Site