Collector
অ্যান্তোনির চোখে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার নেইমার | Collector
অ্যান্তোনির চোখে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার নেইমার
Somoy TV

অ্যান্তোনির চোখে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার নেইমার

আসন্ন বিশ্বকাপে ব্রাজিলের জন্য খুবই গুরুত্বপূর্ণ নেইমার জুনিয়র। দেশটির গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন তার সতীর্থ অ্যান্তোনি। দ্রুত সময়ে সান্তোস অধিনায়ক শতভাগ ফিট হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন তিনি। অ্যান্তোনির চোখে লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো নন, নেইমারই বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার।আর মাত্র ১০ দিন। তার পরই পরিস্কার হয়ে যাবে আসন্ন বিশ্বকাপে নেইমারকে দেখা যাবে কিনা। অংশ নেয়া দলগুলোকে ১১ মের মধ্যে প্রাথমিক তালিকা জমা দিতে হবে ফিফার কাছে। এই ৫৫ জনের তালিকায় সান্তোস অধিনায়ক জায়গা করতে না পরলে আক্ষরিক অর্থেই শেষ হয়ে যাবে নেইমারের বিশ্বকাপ খেলার শেষ সুযোগটুকুও। যদিও বিশেষ ক্ষেত্রে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত দলে পরিবর্তন আনার বিধান রেখেছে ফিফা। কিন্তু সেটাও হতে হবে প্রাথমিক স্কোয়াড থেকে। কোনো দলেরই এর বাইরে যাওয়ার সুযোগ নেই। তাই নেইমারের আপাতত প্রধান লক্ষ্য কার্লো আনচেলত্তির ৩৫ কিংবা ৫৫ জনের তালিকায় জায়গা করে নেয়া। আলোচিত এই ফুটবলারের প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারো মাঝে। যা বিশ্বাস করেন কার্লো নিজেও। তবে এই মাস্টারমাইন্ড কম্প্রমাইজ করতে নারাজ ফিটনেসের সঙ্গে। এই একটা জায়গাতেই পিছিয়ে নেইমার। সম্প্রতি ভাইরাসে আক্রান্ত হয়ে সান্তোসের লাস্ট ট্রেনিং সেশন মিস করেছেন তিনি। শারীরিক ক্লান্তি আর ফিটনেস ম্যানেজমেন্টের জন্য খেলবেন না সান্তোসের হয়ে পরের ম্যাচে। গুরুত্বপূর্ণ সময়ে নেইমারের এমন পরিস্থিতিতে আবারো শঙ্কার মেঘ ভক্ত হৃদয়ে। ইনজুরির কাছে হেরেই কি তবে ব্রাজিল পোস্টার বয়ের খেলা হবে না ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ? এমন অনিশ্চয়তা তৈরি হলেও, তার সতীর্থ অ্যান্তোনির বিশ্বাস দ্রুতই শতভাগ ফিট হয়ে উঠবেন নেইমার। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ারে উন্নতির পেছনে নেইমার এবং রোনালদো অনেক সাহায্য করেছেন। বিশেষ করে আর্সেনালের বিপক্ষে আমার অভিষেক থেকে। কিন্তু নেইমার অসাধারণ। আমি ওর জন্য সান্তোসের ম্যাচ দেখি। এখনো বোঝা যায়, সে আলাদা। আমি সত্যিই আশা করি সে শারীরিকভাবে শতভাগ ফিট থাকবে। কারণ এটা আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ।’ আরও পড়ুন: ট্রান্সফার মার্কেট কাঁপানো ৫ ফুটবলার: দেড় বিলিয়ন ইউরোর লেনদেনে শীর্ষে নেইমার সম্প্রতি নেইমারের প্রতিভা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেছেন স্পেনের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য শাবি হার্নান্দেস। তার দাবি লিওনেল মেসির কাছাকাছি তুলনা করার মতো বিশ্বের একমাত্র ফুটবলার নেইমার। তবে অ্যান্তোনির কাছে নেইমার তার চেয়েও বিশাল কিছু। ব্রাজিলিয়ান এই উইঙ্গার মনে করেন মেসি কিংবা রোনালদো নন, নেইমারই বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় নেইমারই সবচেয়ে প্রতিভাবান ফুটবলার, যাকে আমি দেখেছি। জাতীয় দলে আমি তার সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তাকে দেখলেই বোঝা যায় সে খাঁটি প্রতিভা। বলের সঙ্গে তার সহজাত নিয়ন্ত্রণ সত্যিই দারুণ। আমার কাছে, সে'ই সেরা।’ আরও পড়ুন: সান্তোসের কোচ চান নেইমার বিশ্বকাপ খেলুক তবে... বিশ্বকাপের ফাইনাল স্কোয়াড ঘোষণার ডেডলাইন ১ জুন। তবে কার্লো আনলেত্তি ঘোষণা দিয়েছেন ১৮ মে’তেই চূড়ান্ত দল জানিয়ে দেবেন তিনি।

Go to News Site