Jagonews24
মালদ্বীপের সাগর নীল, স্বপ্নে ভরা ঢেউ,দূর থেকে মনে হয়—এ যেন স্বর্গের বেউ। রোদে ঝলমলে জল, আকাশ নীলে মেশে,কিন্তু কারো চোখের জল, নীরবে নিচে ভেসে। হাসির ছবি তোলে সবাই, সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে,কেউ দেখে না প্রবাসীর বুকটা ভাঙে কাঁদিয়ে। দিনভর পরিশ্রম, ঘামে ভেজা শরীর,রাত নামলেই মনে পড়ে—ফেলে আসা নীড়। ঢেউয়ের শব্দে মিশে থাকে কান্নার এক সুর,স্বপ্নগুলো হারিয়ে যায়, হয় বাস্তবতা দূর। এই নীল জল জানে শুধু কত গল্প চাপা,কতজনের চোখের পানি লুকিয়ে রাখে নীরব চাপা।মালদ্বীপ—তুমি সুন্দর, তাতে নেই কোনো ভুল,কিন্তু তোমার বুকে লুকানো আছে কষ্টের ফুল। এমআরএম
Go to News Site