Collector
যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও অন্য দেশকে সমর্থন করেন পোপ লিও চতুর্দশ | Collector
যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও অন্য দেশকে সমর্থন করেন পোপ লিও চতুর্দশ
Somoy TV

যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও অন্য দেশকে সমর্থন করেন পোপ লিও চতুর্দশ

আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রোমান ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশের ফুটবল-সংক্রান্ত একটি মন্তব্য সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে। আমেরিকান এই সর্বোচ্চ ধর্মগুরুকে জিজ্ঞেস করা হয়েছিল, কাল্পনিকভাবে যদি পেরু (যেখানে তিনি কয়েক দশক কাটিয়েছেন) এবং যুক্তরাষ্ট্রের (তার জন্মভূমি) মধ্যে ম্যাচ হয়, তাহলে তিনি কাকে সমর্থন করবেন।২০২৫ সালের সেই সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবেই বলেছিলেন, এমন ম্যাচ হলে তিনি কাকে সমর্থন করবেন। তার উত্তর ছিল, 'সম্ভবত আমি পেরুকেই সমর্থন করব।'খ্রিস্টান ধর্মের এই নেতা শিকাগোতে জন্মগ্রহণ করলেও জীবনের কয়েক দশক পেরুতে কাটিয়েছেন। তাই তিনি পরিষ্কার করে জানিয়েছেন, পেরুই তার প্রিয় দেশ।তবে এই কাল্পনিক ম্যাচটি অন্তত আসন্ন বিশ্বকাপে হচ্ছে না। কারণ কনমেবল বাছাইপর্বে নবম স্থানে থেকে পেরু বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে।আরও পড়ুন: অ্যান্তোনির চোখে বিশ্বের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার নেইমারঅন্যদিকে মার্চজুড়ে হওয়া প্লে-অফ শেষে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তুরস্ক, সুইডেন, চেক প্রজাতন্ত্র, বসনিয়া ও হার্জেগোভিনা, ডিআর কঙ্গো এবং ইরাক।তুরস্ক ১-০ গোলে কসোভোকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছে। সুইডেন শেষ মুহূর্তের গোলে পোল্যান্ডকে ৩-২ ব্যবধানে পরাজিত করে জায়গা নিশ্চিত করেছে। চেক প্রজাতন্ত্র ডেনমার্ককে টাইব্রেকারে হারিয়ে ২০ বছর পর ফিরেছে। বসনিয়া ও হার্জেগোভিনা ইতালির বিপক্ষে চমক দেখিয়ে জয় পেয়েছে। ডিআর কঙ্গো ১-০ গোলে জ্যামাইকাকে হারিয়ে নতুন নাম গ্রহণের পর প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং ইরাকও ২-১ ব্যবধানে বলিভিয়াকে পরাজিত করে কয়েক দশক পর বিশ্বকাপে ফিরেছে।

Go to News Site