Somoy TV
বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)-বায়ার্ন মিউনিখের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগ নিয়ে আলোচনা থামছেই না। গত মঙ্গলবার (২৮ এপ্রিল) পার্ক দে প্রিন্সেসে ৯ গোলের থ্রিলারে স্বাগতিক পিএসজি ৫-৪ গোলে হারায় বায়ার্ন মিউনিখকে। চলতি মৌসুমে এই দুই দলের দুর্দান্ত ফর্মের কারণে ম্যাচটি মাঠে গড়ানোর আগেই আলোচনার শীর্ষে ছিল। দারুণ আক্রমণাত্মক ফুটবলে দুই দলই সমর্থকদের ভরপুর বিনোদন দিয়ে মান রেখেছে।তবে, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন, পিএসজি-বায়ার্ন মিউনিখ হাই-প্রোফাইল ম্যাচ দেখার বদলে তিনি বেছে নিয়েছিলেন ইংল্যান্ডের তৃতীয় বিভাগ ফুটবলের ম্যাচ। ফুটবল বিশ্বের বড় অংশ যখন পিএসজি–বায়ার্ন লড়াইয়ে চোখ রেখেছিল, তখন ম্যানসিটির এই কিংবদন্তি কোচ হাজির ছিলেন এডগেলে পার্কে। সেখানে তিনি স্টকপোর্ট কাউন্টির ম্যাচ উপভোগ করেন।পরে গার্দিওলা জানান, ক্যালেন্ডারে প্রথমবার তাকিয়েই চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি নিয়ে খুব একটা আগ্রহী হননি। যদিও পরে ম্যাচটি রীতিমতো নাটকীয় হয়ে ওঠে এবং নয় গোলের থ্রিলারে পিএসজি ৫-৪ ব্যবধানে জয় পায়, তবু তিনি আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন যে সেদিন তার সময় কাটবে ইংলিশ ফুটবলে।সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি রসিকতার সুরে বলেন, ওই ম্যাচে থাকা কোচ ও খেলোয়াড়দের মান নাকি তাকে টিভির সামনে বসাতে পারেনি। আরও পড়ুন: সালাহর শেষ অধ্যায় এখনও বাকি, সুখবর দিলেন কোচতার ভাষায়, ‘একদিন আগে ক্যালেন্ডারে পিএসজি আর বায়ার্নের ম্যাচ দেখলাম এবং ভাবলাম, “আহ, কী ভয়াবহ ম্যাচ!” কোচরাও ভালো নয়; লুইস এনরিকে আর ভিনসেন্ট কোম্পানি। খেলোয়াড়রাও খুব বাজে, তাই… আমি ইংলিশ ফুটবলের প্রেমে পড়েছি, তাই স্টকপোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগামী মৌসুমে যখন বায়ার্ন আমার পুরোনো দলের বিপক্ষে খেলবে, তখন অবশ্যই সোফার সামনে বসে থাকব।’রসিকতার বাইরে গার্দিওলা ইউরোপীয় ফুটবলের বিভিন্ন কৌশলগত দর্শন নিয়েও কথা বলেন। তার মতে, মহাদেশজুড়ে ফুটবলের ধরন ভিন্ন হতে পারে, কিন্তু সেটিই খেলাটির সৌন্দর্য।পিএসজি–বায়ার্ন ম্যাচ নিয়ে তিনি আরও বলেন, ‘এটাই তো ফুটবলের সৌন্দর্য। আপনি আর আমি এক নই। ফুটবল এমনই, সবার নিজস্ব ধরণ আছে। এটা ভালো ম্যাচ ছিল। অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনালও ভালো ম্যাচ ছিল। অবশ্যই, সেমিফাইনালে নয় গোল হলে সেটা দারুণ ব্যাপার। ফুটবলকে ভিন্ন ভিন্নভাবে গ্রহণ করতে হয়।’আরও পড়ুন: মেসিকে মাঠ থেকে তুলে নেয়ায় বিরূপ প্রতিক্রিয়ার কথা স্বীকার করলেন পিএজসির সাবেক কোচমৌসুমের শেষ দিকে ম্যানচেস্টার সিটিকে ব্যস্ত সূচির মধ্য দিয়েই এগোতে হবে। কারণ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ তাদের ক্রিস্টাল প্যালেস ও বোর্নমাউথের বিপক্ষে সূচি পরিবর্তনের অনুরোধ নাকচ করেছে।সিটির পরের ম্যাচ এভারটনের বিপক্ষে। সেই ম্যাচে তারা জিততে পারলে শিরোপার লড়াইয়ে আর্সেনালকে আবারও চাপে ফেলতে পারবে।
Go to News Site