Somoy TV
গত ২২ এপ্রিল লামিনে ইয়ামাল যখন বার্সেলোনার জার্সিতে সেল্টা ভিগোর বিপক্ষে খেলতে নামেন, আর দশটা ম্যাচের মতোই প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার কারণ হয়ে উঠছিলেন। এস্তাদিও লুইস কোম্প্যানিসে ইয়ামালের গোলেই জয় পায় কাতালান জায়ান্টরা, কিন্তু ম্যাচের পরপরই উদ্বেগের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন এই উইঙ্গার।ম্যাচে পাওয়া পেনল্টি থেকে গোল করার পরপরই অস্বস্তি অনুভব করার পর তরুণ এই ফরোয়ার্ডকে মাঠ ছাড়তে হয়। বিষয়টি সঙ্গে সঙ্গেই উদ্বেগ তৈরি করে। পরীক্ষানীরিক্ষার পর ক্লাব নিশ্চিত হয়, তার বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে, যা পুরো পরিস্থিতির চিত্রই বদলে দেয়।দিন যত গড়িয়েছে, পরিস্থিতি তত পরিষ্কার হয়েছে, এবং যা জানা যাচ্ছে তা খুব বেশি স্বস্তিদায়ক নয়। জানা গেছে, ইয়ামাল এই মৌসুমের বাকি সময় আর বার্সেলোনার হয়ে খেলতে পারবেন না। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ এল ক্লাসিকোও।পরীক্ষার ফল শুধু ইয়ামালকে ক্লাব মৌসুমই থামিয়ে দেয়নি, সামনে কী হবে, সেই বড় প্রশ্নও তুলে দিয়েছে। আসন্ন বিশ্বকাপে স্পেনের বিশ্বকাপ অভিযানের অংশ হতে পারবেন তো এই ১৮ বছর বয়সী?এই অনিশ্চয়তার মধ্যেই বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং অন্তত আপাতভাবে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছেন। আরও পড়ুন: পিএসজি-বায়ার্ন ম্যাচ না দেখার বিস্ময়কর কারণ জানালেন গার্দিওলাবার্সেলোনা কোচ জানান, পুনর্বাসন ভালোভাবেই এগোচ্ছে এবং ক্লাবের মেডিক্যাল স্টাফ ও খেলোয়াড়ের পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।তিনি আরও ইঙ্গিত দিয়েছেন, তাড়াহুড়ো না করেও ইয়ামালের সুস্থ হয়ে ওঠার জন্য যথেষ্ট সময় আছে। এই ধরনের চোটের ক্ষেত্রে সেটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে খেলোয়াড়ের নিজস্ব লক্ষ্যও যেহেতু বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে ফেরা, তাই এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।তবে এখান থেকেই সমর্থকদের ভেতরে এবং বাইরে সংশয়ও বাড়তে শুরু করেছে। কারণ আশাবাদী বার্তার পাশাপাশি বাস্তবতা হলো, পুনর্বাসনের সময়সীমা এবং সতর্ক ব্যবস্থাপনাই এখন সবকিছু নির্ধারণ করছে। বিষয়টি শুধু চোট সারানোর নয়, বরং নিরাপদভাবে ফেরারও। আর ব্যস্ত ফুটবল ক্যালেন্ডারে ভুলের সুযোগ খুবই কম। আরও পড়ুন: সালাহর শেষ অধ্যায় এখনও বাকি, সুখবর দিলেন কোচএই মুহূর্তে সবকিছুই নিয়ন্ত্রিত পুনর্বাসনের দিকেই ইঙ্গিত করছে। তবে যখন বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট সামনে থাকে, তখন প্রতিটি ছোট বিষয়ও অনেক বেশি গুরুত্ব পায়।তাই ক্লাবের বার্তা আপাতত উদ্বেগ কমালেও, ইয়ামাল বিশ্বকাপের জন্য সময়মতো প্রস্তুত হতে পারবেন কি না, সেই আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।
Go to News Site