Collector
নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী | Collector
নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
Somoy TV

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন মুক্ত করবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নদীর জায়গা দখল করে রাখলে প্রশাসন তা দখলমুক্ত করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকার আর এই সরকার এক নয়। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত, তাই বিএনপি যা বলে তাই করে।শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের খুদিরামপুর এলাকায় ধলেশ্বরী ও লৌহজং নদীর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘তারেক রহমান দেশের জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই সারা দেশে খাল ও নদী খনন কর্মসূচি শুরু করেছেন। আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রধানমন্ত্রী এসব পদক্ষেপ নিচ্ছেন।’ টাঙ্গাইলের মানুষের প্রাণের দাবি ধলেশ্বরী ও লৌহজং নদীর গতি ফিরিয়ে আনা এ কথা উল্লেখ করে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকে আমরা এই নদী খনন কর্মসূচির উদ্বোধন করলাম। নদীর যে জায়গা, সেই জায়গাতেই খনন হবে। আশপাশে কেউ যদি তা দখল করে রাখে, প্রশাসন তা দখলমুক্ত করবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।’ আরও পড়ুন: জুনের মধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগবান্ধব নতুন নীতি প্রণয়ন: মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ৪১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে ধলেশ্বরী ও লৌহজং নদীর ৫২.৯২ কিলোমিটার এলাকা পুনঃখনন করা হবে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাঈন উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার আবেদুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা।

Go to News Site