Somoy TV
বিশ্বজুড়ে জলবায়ু সংকট নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ বাড়ছে। তবে এবার নতুন বার্তা এসেছে- শুধু সংকট নয়, সমাধানের দিকেই এখন নজর দিচ্ছে বিশ্ব। এমনই একটি আশাব্যঞ্জক চিত্র উঠে এসেছে দ্যা গার্ডিয়ানের প্রকাশিত এক প্রতিবেদনে।কলম্বিয়ার সান্তা মার্তাতে আয়োজিত এক আন্তর্জাতিক জলবায়ু বৈঠকে অংশ নেয়া প্রতিনিধিরা জানিয়েছেন, এটি ছিল এক ভিন্ন অভিজ্ঞতা। যেখানে আগের মতো শুধু সমস্যার চিত্র নয়, বরং জীবাশ্ম জ্বালানির যুগ থেকে বেরিয়ে আসার বাস্তবসম্মত পথ খোঁজার ওপর গুরুত্ব দেয়া হয়েছে। বৈঠকে অংশগ্রহণকারীরা এটিকে উচ্ছ্বসিত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। তাদের মতে, বহুদিন পর এমন একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে বিজ্ঞানভিত্তিক সমাধানকে অগ্রাধিকার দেয়া হয়েছে এবং তা বাস্তবায়নের উপায় নিয়েও আলোচনা হয়েছে। আরও পড়ুন: রাজনৈতিক দুর্বলতায় জলবায়ু নিয়ে কাঠামোগত পরিবর্তন হয়নি: তথ্যমন্ত্রী প্রতিবেদন অনুযায়ী, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া, কার্যকর নীতি গ্রহণ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ওপর জোর দেয়া হয়েছে। একই সঙ্গে ‘হোপ ইজ কন্টেজাস’—এই বার্তাও তুলে ধরা হয়েছে, অর্থাৎ ইতিবাচক উদ্যোগ ছড়িয়ে পড়তে পারে বিশ্বজুড়ে। আরও পড়ুন: খাল খননে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে, বাড়বে কর্মসংস্থান: পরিবেশ প্রতিমন্ত্রী বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু সংকট মোকাবিলায় এখন শুধু সতর্কবার্তা নয়, প্রয়োজন বাস্তবসম্মত পদক্ষেপ এবং সম্মিলিত উদ্যোগ। আর সেই পথেই এগোতে শুরু করেছে বিশ্ব।
Go to News Site