Somoy TV
রাজধানী ঢাকার দক্ষিণখানে অবস্থিত মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার উদ্যোগে শুক্রবার (১ মে) বাদ মাগরিব ইসলাহী মাহফিল অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উত্তরাখণ্ডের সাবেক মন্ত্রী এবং খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ সাইয়্যিদ মাসউদ আসআদ মাদানী। তিনি বলেন, সবার প্রথম মহান আল্লাহর শুকরিয়া তিনি আমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। তারপর শুকরিয়া তিনি দীনের খেদমত করার তাওফিক দিয়েছেন। তৃতীয় শুকরিয়া মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। তিনি আরও বলেন, আজকে জুমার দিন। জুমার দিন দরুদ পাঠের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি দরুদ পাঠ করে তার নাম, তার বাবার নামসহ নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। আমি এ প্রতিষ্ঠানে দেখছি অন্ধ ও বধির শিক্ষার্থীরা পড়াশোনা করছে। এটি অনেক বড় খেদমত। অন্ধ ও বধির শিক্ষার্থীরা কুরআন শিখছে। দক্ষিণখানের মাদরাসাতুর রহমান আল আরাবিয়ায় ইসলাহী মাহফিলে অতিথিরা। ছবি: সংগৃহীত বিশেষ মেহমান হিসেবে অংশ নেন ভারতের জামিয়াতুশ শায়েখ হুসাইন আহমদ মাদানী (রহ.)-এর শিক্ষক মুফতি সাইয়্যিদ মুসআব মাদানী। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসাতুর রহমান আল আরাবিয়ার মুহতামিম মুফতি বখতিয়ার হোসাইন সরদার। আরও পড়ুন: দাওরায়ে হাদিস পাস করে ওমরাহ পালন করলেন ২ অন্ধ হাফেজ এ অনুষ্ঠানে কুরআন-সুন্নাহভিত্তিক জীবন গঠন, আত্মশুদ্ধি এবং বর্তমান সমাজে দ্বীনের প্রয়োজনীয়তা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
Go to News Site