Somoy TV
বৃষ্টির বাধায় থেমে গেল মিরপুরের লড়াই। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে। মাঠে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা বন্ধের সিদ্ধান্ত নেন। পরিস্থিতি উন্নতি হলে আবারও শুরু হবে খেলা।শনিবার (২ মে) দুপুর ২টায় শুরু হয় ম্যাচ। কিন্তু ৬.৪ ওভার খেলা হতেই বৃষ্টির বাধায় মাঠ ছাড়তে বাধ্য হন দুদলের খেলোয়াড়রা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান। ক্রিজে ১৩ বলে ২৫ রানে অপরাজিত রয়েছেন অধিনায়ক লিটন দাস। ৫ বলে ২ রান করে তার সঙ্গী তাওহীদ হৃদয়।বিস্তারিত আসছে...
Go to News Site