Collector
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার | Collector
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
Somoy TV

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৫০ জন সংসদ সদস্য আগামীকাল রোববার (৩ মে) শপথ নেবেন।সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, রোববার রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল-১-এ অবস্থিত শপথ কক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপি থেকে ৩৬ জন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১৩ জন মনোনীত হন। এছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে বাতিল হলেও আজ শনিবার বৈধ ঘোষণা করা হয়।আরও পড়ুন: ভোটার নিবন্ধনের জন্য নতুন নির্দেশনা ইসিরবিএনপির সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন যারাবিএনপি থেকে সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন–সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, মোছা. সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মার্মা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।জামায়াত ও জোট থেকে শপথ নেবেন যারাজামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা হলেন–নুরুন্নিসা সিদ্দিকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন্নাহার নিলু, প্রকৌশলী মারদিয়া মমতাজ, মেরিনা সুলতানা, মাহফুজা খানম, সাজেদা সামাদ এবং জুলাই শহীদ জারিফ আব্দুল্লাহর মা রোকেয়া বেগম।এ ছাড়া জামায়াতের ছেড়ে দেয়া তিনটি আসনে জোটের প্রার্থী হিসেবে শপথ নেবেন–ডা. মাহমুদা মিতু (এনসিপি), তাসমিয়া প্রধান (জাগপা) এবং ইঞ্জিনিয়ার মাহবুবা করিম (বাংলাদেশ খেলাফত মজলিস)। আরও পড়ুন: সংরক্ষিত নারী আসন /এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধএনসিপি থেকে মনোনীত প্রার্থীজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরাসরি মনোনীত হয়ে শপথ নেবেন নুসরাত তাবাসসুম।নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় এই ৫০ জন প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। আগামীকালের শপথের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণতা পেতে যাচ্ছে।

Go to News Site