Collector
১৯ বছর পর সচল হচ্ছে তারেক রহমানের উদ্বোধন করা সেই হাসপাতাল | Collector
১৯ বছর পর সচল হচ্ছে তারেক রহমানের উদ্বোধন করা সেই হাসপাতাল
Jagonews24

১৯ বছর পর সচল হচ্ছে তারেক রহমানের উদ্বোধন করা সেই হাসপাতাল

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি দীর্ঘ ১৯ বছর পর পুনরায় চালু হতে যাচ্ছে। শনিবার (২ মে) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম হাসপাতালটি পরিদর্শন করে এটি সচল করার ঘোষণা দেন। হাসপাতাল সূত্র জানায়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপির যুগ্ম মহাসচিব থাকাকালে এই হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক কারণে দীর্ঘ ১৯ বছর হাসপাতালটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। এতে ব্যাহত হচ্ছিল এলাকার কয়েক লাখ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা। শনিবার হাসপাতালটি পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং ভবনের অবকাঠামোগত অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, এলাকার সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের অগ্রাধিকার। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই হাসপাতালটি দ্রুত সচল করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও জানান, হাসপাতালটি চালুর মাধ্যমে শিবগঞ্জসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে। দ্রুততম সময়ের মধ্যে জনবল নিয়োগ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। পরিদর্শনকালে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। এলবি/এনএইচআর/এমএস

Go to News Site