Somoy TV
আগে থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। তবে আশঙ্কা থাকলেও প্রিয় দলের খেলা দেখতে কার্পণ্য করেননি সমর্থকরা৷ সকাল থেকেই আকাশ মেঘলা দেখা গেলেও দলবেধে এসেছিলেন লিটনদের সমর্থন দিতে। এমনকি বৃষ্টি শুরুর পরেও চরম আগ্রহ নিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন ক্রীড়াপ্রেমী দর্শকরা। তবে বেরসিক বৃষ্টি সমর্থকদের সেই আগ্রহে বাধ সেধেছে।ম্যাচ শুরুর ৬.৪ ওভার পরেই মুষলধারে বৃষ্টি নামতে শুরু করে মিরপুরে। ধীরে ধীরে বাড়তে শুরু করে সেই বর্ষণ। এছাড়া আকাশে বজ্রপাতের গুড়গুড় আওয়াজ তো আছেই।তবে এই মূহূর্তে মিরপুরে বৃষ্টি থেমেছে। হালকা রোদ উঁকি দিতে শুরু করলেও আকাশে মেঘের গুড়গুড় আওয়াজ শোনা যাচ্ছে। মাঠকর্মীরাও নেমেছে পড়েছেন মাঠ প্রস্তুতের কাজে।আরও পড়ুন: সিরিজ জয়ের মিশনে ব্যাটিংয়ে বাংলাদেশ, ফিরলেন সাইফউদ্দিনমিরপুরের ড্রেনেজ সিস্টেম ম্যাচ মাঠে গড়ানোর আশা দেখাচ্ছে। অতীত ইতিহাস বলছে, মাঠ প্রস্তুতে সব মিলিয়ে এক ঘণ্টার মতো লাগতে পারে মাঠকর্মীদের।সমর্থকরাও সে কারণেই আশা দেখতে শুরু করেছেন। বৃষ্টির পরে গ্যালারি আরও ফুলেফেঁপে উঠতে শুরু করেছে।পাঁচ ওভারের জন্য খেলা গড়াতে কাট অফ টাইম ধরা হয়েছে ৫টা ৪৮ পর্যন্ত। বৃষ্টি আগেভাগে থেমে যাওয়ায় আবারও মাঠে নামার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের। তবে নিশ্চিতভাবেই কমতে যাচ্ছে ওভার। যেহেতু বৃষ্টির আগে বাংলাদেশ ৬ ওভার ৪ বল খেলেছে, সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটিংয়ের পর কিউইদের টার্গেটেও পরিবর্তন আসবে।
Go to News Site