Jagonews24
মাঝে প্রায় আধ ঘণ্টা মুষলধারে বৃষ্টি হলো মিরপুর ও তার আশপাশে। খুব স্বাভাবিকভাবেই শেরে বাংলা স্টেডিয়ামেও প্রবল বর্ষণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি বন্ধ হয়ে গেছে। দুপুর ২টা ৩৭ মিনিটে বৃষ্টি শুরু হয়। ৩ টা ১০-এর দিকে বৃষ্টি বন্ধ হয়েছে। কিছুক্ষণের মধ্যে সূর্যও উঠেছে। এখন শেরে বাংলার আকাশ পুরোপুরি মেঘমুক্ত ও নীল না হলেও রোদের দেখা মিলেছে। মেঘও কেটেছে অনেকটা। বৃষ্টি বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে কিউরেটর বদিউল আলম খোকন আর আম্পায়াররা নেমে পড়েন মাঠে। মাঠকর্মীরা পানি নিষ্কাশনের কাজ শুরু করেন। সব মিলে খেলা শুরুর প্রস্তুতি চলছে। শেরে বাংলার ড্রেনেজ ব্যবস্থা শুরু থেকেই আধুনিক। এই মাঠে প্রবল বৃষ্টির পর পরই খেলা শুরুর নজির আছে। এরই মধ্যে এক জোড়া সুপার সপারসহ চলছে পানি নিষ্কাশন ও শুকানোর কাজ। ৪টা থেকে সোয়া ৪টা নাগাদ খেলা শুরু হয়ে যেতে পারে। পিচ কাভার সরানো হয়েছে এরই মধ্যে। শুধু পিচের ওপর এখন চট বিছানো আছে। এআরবি/এমএমআর
Go to News Site