Collector
এমন কালো দিন আর আসবে না: আসিফ নজরুল | Collector
এমন কালো দিন আর আসবে না: আসিফ নজরুল
Jagonews24

এমন কালো দিন আর আসবে না: আসিফ নজরুল

‌‘আশা করি এমন কালো দিন আর আসবে না আমাদের জীবনে।’ জাতীয় সংসদ প্রসঙ্গে এমনটাই বলেছেন সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। ২ মে বিকেল ৩টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ বিষয়ে পোস্ট করেন তিনি। আসিফ নজরুল লিখেছেন, ‌‘আমি সাংবিধানিক আইন পড়াই। আগে যখন বলতাম সংসদের অন্যতম কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা আদায় করা। আমার ছাত্ররা অবাক হতো। কারণ শেখ হাসিনার সংসদে এমন কিছু দেখেনি তারা।’ সাবেক এই উপদেষ্টা লিখেছেন, ‘বহুদিন পর আজকে ক্লাসে একই কথা বললাম। আমার স্টুডেন্টরা সাথে সাথে রিলেট করতে পারলো। তারা সংসদে নাহিদ-আখতার-হাসনাতের বক্তব্য শুনেছে, জামায়াত নেতা জনাব শফিকুর রহমানের কথা শুনেছে, শুনেছে সরকারি দলের নওশাদ জমিরের কথাও।’ আরও পড়ুন‘ইউনূসের বিশেষ সহকারী হয়ে দৃষ্টিকটু আচরণ করেন মাহফুজ’  তিনি আরও লিখেছেন, ‘জবাবদিহিতা আর সংসদের দায়িত্ব বোঝাতে কোন সমস্যা হলো না আর। ধন্যবাদ নতুন সংসদ আর এর সদস্যদের।’ সবশেষে আসিফ নজরুল লিখেছেন, ‘আমাদের তরুণরা ভুলেই গিয়েছিল সংসদ মানে কি। আশা করি এমন কালো দিন আর আসবে না আমাদের জীবনে। সংসদ হবে ভালো আইন তৈরি আর সরকারের জবাবদিহিতার ফোরাম, অন্য কিছু নয়।’ এসইউ

Go to News Site