Collector
সীতাকুণ্ডে ভাঙ্গারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১ | Collector
সীতাকুণ্ডে ভাঙ্গারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১
Somoy TV

সীতাকুণ্ডে ভাঙ্গারি দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভাঙ্গারির দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরমান (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় কামাল ও হেলালসহ আরও চারজন আহত হয়েছেন।শনিবার (২ মে) দুপুরে উপজেলার বড় কুমিরা মাজার গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মাজার গেট এলাকার ওই ভাঙ্গারির দোকানে শ্রমিকরা কাজ করছিলেন। এসময় হঠাৎ একটি পরিত্যক্ত গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় দোকানের সামনে থাকা ভ্যানচালক আরমান ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় আশপাশে থাকা আরও চারজন গুরুতর আহত হন। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। আহত চারজনের মধ্যে দুজনকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।আরও পড়ুন: পার্সেল করে পাঠানো হলো বোমা, খুলতেই বিস্ফোরণে আহত নাসিরসীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দোকানে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই এক ভ্যানচালক নিহত হন। প্রাথমিকভাবে আমাদের ধারণা, সিলিন্ডার লিকেজ থেকে জমে থাকা গ্যাসে আগুন লেগে এই বিস্ফোরণ ঘটেছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।'

Go to News Site