Collector
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫১ | Collector
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫১
Jagonews24

তেজগাঁওয়ে পুলিশের অভিযানে গ্রেফতার ৫১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে নানা অপরাধে জড়িত ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। ডিএমপির তেজগাঁও বিভাগের বরাত দিয়ে এন এম নাসিরুদ্দিন বলেন, শুক্রবার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিদের গ্রেফতার করা হয়। অভিযানে তেজগাঁও থানা পুলিশ তিনজন, শেরেবাংলা নগর থানা ১২ জন, হাতিরঝিল থানা সাতজন, আদাবর থানা ১২ জন, মোহাম্মদপুর থানা ১২ জন ও তেজগাঁও শিল্পাঞ্চল থানা পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এন এম নাসিরুদ্দিন। কেআর/ইএ

Go to News Site