Somoy TV
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে কাজে যোগ দেয়ার বিষয়ে সতর্ক করেছে ঢাকার দূতাবাস।শনিবার (২ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে একটি বার্তা দেয়া হয়েছে। বার্তায় বলা হয়, ভিজিটর ভিসায় (বি১/বি২ ভিসা) যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা যায়; যেমন, চুক্তি নিয়ে আলোচনা বা দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে অবস্থান করে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়। এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করতে পারেন। আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ভিসাধারীদের প্রতি কঠোর সতর্কবার্তা
Go to News Site