Collector
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের | Collector
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের
Somoy TV

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ২ জনের

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনারসবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চালকসহ দুইজন নিহত হয়েছেন।শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার টিপরদী এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা । বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ। পুলিশ জানায়, শুক্রবার (১ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে ঢাকামুখী আনারসবাহী পিকআপটি নিয়ন্ত্রন হারিয়ে সামনের একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে পিকআপটি উলটে দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন চালক মোহাম্মদ আলী (৩৫) ও আনারস ব্যবসায়ী মনির খলিফা (২৮)। খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে। আরও পড়ুন: এবার ঈদে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে মৃত্যু ২০: রোড সেফটি ফাউন্ডেশন জানা গেছে, নিহত মোহাম্মদ আলীর বাড়ি বরিশাল জেলার কাজীরহাট থানার আন্দারমানিক এলাকায় এবং আনারস ব্যবসায়ী মনির খলিফার বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছরি উপজেলার গোপামারা এলাকায়। আরও পড়ুন: মোংলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ সময় সংবাদকে বলেন, দুর্ঘটনা কবলিত পিকআপটি জব্দ করা হয়েছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Go to News Site