Collector
বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু | Collector
বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু
Jagonews24

বজ্রপাতের বিকট শব্দে কৃষকের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে মো. সরওয়ার আলম নামে এক কৃষক মারা গেছেন। শনিবার (২ মে) দুপুরে নাফনদী থেকে মাছ ধরে বাড়ি ফেরার পথে খারাংখালির লবণ মাঠে এ ঘটনা ঘটে। মো. সরওয়ার আলম টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালি নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। পেশায় তিনি লবণ চাষ করতেন। স্থানীয় হুমায়ুন আহমেদ জানান, শনিবার খারাংখালির বাসিন্দা সরওয়ার নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান। দুপুরে মাছ ধরে বাড়ি ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে তিনি স্ট্রোক করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় হ্নীলা হেলথ কেয়ার ডায়াগনস্টিক অ্যান্ড ডক্টরস চেম্বারের মেডিকেল অফিসার ডা. হাসান মিয়া বলেন, সরওয়ার নামে এক ব্যক্তিকে হেলথ কেয়ারে আনা হলে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাই। পরে তার স্বজনরা মরদেহ নিয়ে যান। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে সরওয়ার আলম নামে এক ব্যক্তি বজ্রপাতের বিকট শব্দে মারা গেছেন। জাহাঙ্গীর আলম/এনএইচআর/এমএস

Go to News Site