Somoy TV
রাজধানীর ধানমন্ডির একটি বাসার পাশ থেকে আল মোকাব্বর অর্ণব ইসলাম (৩৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। যাত্রাবাড়ী এলাকার একটি কলেজ পরিচালনা করতেন তিনি।শনিবার (২ মে) বেলা ১২টার দিকে ধানমন্ডি ১১ নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাজিব জানান, ৩১ নম্বর বাড়িটির ২বি নম্বর নিজেদের ফ্ল্যাটে বোনদের সঙ্গে থাকেন অর্ণব। তার মা অন্যত্র থাকেন। অবিবাহিত ছিলেন তিনি। যাত্রাবাড়ীর রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজটি তার বাবা মৃত রফিকুল ইসলামের। বাবার সেই কলেজ পরিচালনা করতেন অর্ণব। আরও পড়ুন: রাজধানীতে তালাবদ্ধ ঘরে নারী আনসার সদস্যের পচাগলা মরদেহ তিনি আরও জানান, তার পরিবার জানিয়েছে অর্ণব মাঝে মাঝেই ১২ তলা বাড়িটির ছাদে উঠতেন। আজ দুপুরের তিনি ছাদে উঠেন। এর কিছুক্ষণ পর সেখান থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে সেই দুই ভবনের মাঝখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন নাকি দুর্ঘটনা সেটি কেউ নিশ্চিত করতে পারেনি। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
Go to News Site