Collector
মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর গল্প আসছে পর্দায় | Collector
মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর গল্প আসছে পর্দায়
Somoy TV

মৌসুমীর ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’-এর গল্প আসছে পর্দায়

এক সময়ের দাপুটে চিত্রনায়িকা মৌসুমী। বর্তমানে শোবিজের গুঞ্জন তিনি স্থায়ী হয়েছেন প্রবাস জীবনে। যুক্তরাষ্ট্র থেকেই তিনি উপহার দিচ্ছেন বাস্তবিক জীবনের গল্প নিয়ে সিনেমা।বিদেশের প্রেক্ষাপট নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’। এ  সিনেমায় উঠে এসেছে বিবাহিত নারীর বাংলাদেশে স্বামী রেখে বিদেশে দ্বিতীয় বিয়ের গল্প। এর মধ্য দিয়ে সচেতনতার বার্তা দেয়া হয়েছে।সিনেমার শুটিং বেশ আগেই শেষ হয়েছে। চলতি বছরের মার্চে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন সনদ পেয়েছে। ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে এটি মুক্তি পাবে। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। আরও পড়ুন: একটা গল্প বদলে দেবে সবকিছু: শাকিব খানসিনেমাটির পরিচালক হাসান জাহাঙ্গীর বলেন, ‘এ গল্পের মাধ্যমে নারীদের মর্যাদা ও সম্মানকে তুলে ধরা হয়েছে। বাংলাদেশ থেকে প্রতিবছর বহু মানুষ বিদেশে যান। পরে কীভাবে তারা টিকে থাকেন, কীভাবে একটু করে সংসার সাজান, সে সংগ্রামের পেছনের গল্পই নিয়ে এ সিনেমা।’সিনেমার ৮০ শতাংশ গল্পের শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে। পরবর্তী পোস্টের কাজ দেশে হয়েছে। হাসান জাহাঙ্গীর জানান, এই গল্পগুলোর উপকরণ বাস্তব থেকে নেয়া। বিদেশের জীবনসংগ্রাম সবারই কম বেশি থাকে। আরও পড়ুন: সিনেমা মুক্তির আগেই ক্ষুব্ধ রোশান, নীরব বুবলীএদিকে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রেই আছেন মৌসুমী। পরিচালক জাহাঙ্গীর জানালেন, এরই মধ্যে সিনেমার শুটিং করেছেন। সর্বশেষ মৌসুমীর ‘সোনার চর’ সিনেমা মুক্তি পায়। দীর্ঘ দুই বছর পর মুক্তি পাচ্ছে মৌসুমীর নতুন সিনেমা।

Go to News Site