Collector
বিরোধীদলীয় মেয়র থাকায় প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ আরিফুল হকের | Collector
বিরোধীদলীয় মেয়র থাকায় প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ আরিফুল হকের
Somoy TV

বিরোধীদলীয় মেয়র থাকায় প্রকল্প আটকে ছিল বলে অভিযোগ আরিফুল হকের

বিএনপির রাজনীতি করার কারণে সিলেট সিটি করপোরেশনের মেয়র থাকাকালে নানা বৈষম্যের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।শনিবার ( ২মে)  দুপুরে সিলেট সিটি করপোরেশনে আয়োজিত সুধী সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বিরোধীদলীয় প্রতিনিধি হওয়ায় তার সময়ের গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন পায়নি। এসময় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে আরিফুল হক চৌধুরী বলেন, আজ নগরের জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প উদ্বোধন করা হয়েছে, তা আমি মেয়র থাকাকালেই প্রস্তাব করেছিলাম কিন্তু তখন তা অনুমোদন মেলেনি। অপরদিকে সিলেটের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প চূড়ান্ত পর্যায়ে গিয়েও আটকে দেওয়া হয়। একইভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিশ্বব্যাংকের একটি প্রকল্পও বাস্তবায়িত হয়নি। আওয়ামী লীগ সরকারের সময় ১০ বছর মেয়র থাকলেও তার কোনো প্রকল্প বাস্তবায়ন হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আরও পড়ুন: সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জলাবদ্ধতা নিরসনে বিষয় তুলে ধরে তিনি বলেন, লাক্কাতুরা থেকে ছড়া খনন করে সুরমা নদীর সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে নগরের অন্তত ৫০টি এলাকা জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তার মতে,বর্তমান সরকারের আমলেই এ কাজ বাস্তবায়ন সম্ভব। এদিন সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশি অর্থায়নের অপেক্ষায় থাকলে প্রকল্প বাস্তবায়নে আরও দীর্ঘ সময় লাগবে। তাই সরকারি অর্থায়নেই দ্রুত কাজ শুরু করা প্রয়োজন। আরও পড়ুন: সিলেটের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি নগরের সার্বিক অবকাঠামো নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, শহর সম্প্রসারিত হলেও নতুন এলাকাগুলোর সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা এখনও নাজুক অবস্থায় রয়েছে। দ্রুত সংস্কার না হলে নাগরিক দুর্ভোগ আরও বাড়বে।

Go to News Site