Somoy TV
কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের গণপিটুনিতে ‘বাইন্না ডাকাত’ নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) সন্ধ্যায় টেকনাফের লেদাস্থ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল ওসি মো. সাইফুল ইসলামনিহত ‘বাইন্না ডাকাতের প্রকৃত নাম নুর হাসান (২৪)। তিনি ওই ক্যাম্পের মোস্তফা কামালের ছেলে। তাঁর বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।ওসি বলেন, বাইন্না এক চিহ্নিত রোহিঙ্গা ডাকাত। রাতে অস্ত্র সহ ক্যাম্পে ত্রাস সৃষ্টির চেষ্টাকালে রোহিঙ্গারা তাকে আটক করে গণপিটুনি দেয়। ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ক্যাম্পের আইওএম পরিচালিত একটি হাসপাতালে নিয়ে যান।আরও পড়ুন: বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন ট্রাক, স্থানীয়দের গণপিটুনিতে চালক নিহতসেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। সেখানে রনাতে মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Go to News Site