Collector
টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে লবণ মাঠে জেলের মৃত্যু | Collector
টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে লবণ মাঠে জেলের মৃত্যু
Somoy TV

টেকনাফে বজ্রপাতের বিকট শব্দে লবণ মাঠে জেলের মৃত্যু

কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে মাছ শিকার করে ফেরার পথে বজ্রপাতের বিকট শব্দে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) দুপুর ২টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকার একটি লবণ মাঠে এ ঘটনা ঘটে।নিহত জেলের নাম সরওয়ার কামাল (৩৮)। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খারাংখালী নতুন পাড়ার নুরুল আলমের ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, শনিবার সকালে নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিলেন সরওয়ার। দুপুরে মাছ নিয়ে বাড়িতে ফেরার পথে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এবং বজ্রপাত শুরু হয়। এ সময় লবণ মাঠের মাঝখানে থাকাবস্থায় বজ্রপাতের একটি বিকট শব্দে তিনি অসুস্থ হয়ে মাঠেই লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ শাহজালাল বলেন, বজ্রপাতের বিকট শব্দে হৃদরোগে আক্রান্ত হয়ে (স্ট্রোক করে) তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।আরও পড়ুন: পটুয়াখালীতে ব্রজপাতে গেল ৪ জনের প্রাণ, অর্ধশতাধিক গরুর মৃত্যুহোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হাফেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত বজ্রপাতের বিকট শব্দে আতঙ্কিত হয়ে সরওয়ার কামালের মৃত্যু হয়েছে বলে আমরা জেনেছি।

Go to News Site