Collector
রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯ | Collector
রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯
Somoy TV

রংপুরে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ৪৯

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় জাকির নামের ২২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) রাতে হাসপাতালের শিশু বিভাগের আইসোলেশন ওয়ার্ডে শিশুটি মারা যায়।মৃত জাকির কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সবুজ মিয়ার ছেলে। গত ৩০ এপ্রিল রাতে হামের উপসর্গ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক চিকিৎসক আ ন ম তানভীর চৌধুরী।এর আগে গত ১৭ এপ্রিল এই হাসপাতালেই তানজিদ নামের সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছিল। এ নিয়ে হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বাড়ল।রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও ৪৯ জন হামের উপসর্গ থাকা রোগী শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে দিনাজপুর জেনারেল হাসপাতালে ৩০ জন এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন ভর্তি হয়েছে।আরও পড়ুন: হাম ও উপসর্গে আজও ৪ শিশুর মৃত্যুবিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৩০ মার্চ থেকে আজ শনিবার পর্যন্ত বিভাগে মোট ৮৭৭ জন হামের উপসর্গ থাকা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮০৫ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭২ জন রোগী।

Go to News Site