Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চার বিভাগের ৩২ জেলায় আগামী ৪৮ ঘণ্টায় ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি। শনিবার (২ মে) আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত ভারি বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়। সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় শনিবার দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় সিলেট, ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতিভারি (১৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, ভারি থেকে অতিভারি বর্ষণের Read More
Go to News Site