Somoy TV
মার্কিন নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের বন্দর অবরোধের মধ্যে একটি জাহাজ জব্দ করার অভিযানের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প এ কথা বলেন।শুক্রবার ফ্লোরিডায় এক সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা এর উপরে অবতরণ করি এবং জাহাজটি দখল করে নিই। আমরা পণ্যসামগ্রী দখল করি, তেল দখল করি। এটি একটি অত্যন্ত লাভজনক ব্যবসা।’জনতার উল্লাসের মধ্যে তিনি যোগ করলেন, ‘আমরা জলদস্যুদের মতো। আমরা আসলেই অনেকটা জলদস্যুদের মতোই। কিন্তু আমরা কোনো খেলা খেলছি না।’ আরও পড়ুন:ইরানের সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প এনডিটিভির খবরে বলা হয়, মার্কিন বাহিনী ইরানি অপরিশোধিত তেল পরিবহনকারী দুটি ট্যাংকার আটক করার পর, মঙ্গলবার ইরান তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। দেশটি এই পদক্ষেপকে ‘গভীর সমুদ্রে সশস্ত্র ডাকাতি’ আখ্যা দিয়েছে এবং ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এই অভিযান কার্যত জলদস্যুতাকেই অনুমোদন দিয়েছে। তিনি এটিকে ‘গভীর সমুদ্রে জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতির সরাসরি বৈধতা প্রদান’ হিসেবে বর্ণনা করেছেন। এক্স-এ লেখা এক নিবন্ধে বাঘাই আরও বলেন যে, বিশ্ব জলদস্যুদের প্রত্যাবর্তন প্রত্যক্ষ করছে। ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা চালানোর পর, তেহরান ইসরাইল এবং মার্কিন ঘাঁটি থাকা উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। ইরান হরমুজ প্রণালীও অবরোধ করেছে, যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ এবং এই পথ দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবহন করা হয়। ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, কিন্তু এর কয়েকদিন পর, ১৩ এপ্রিল ট্রাম্প ইরানের বন্দর ও হরমুজ প্রণালীর ওপর অবরোধ আরোপ করেন, যখন পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ শেষ করার আলোচনা অব্যাহত থাকে। যদিও আলোচনায় কোনো সুরাহা এখনও হয়নি। আরও পড়ুন:ইরানে যেকোনো সময় হামলার শঙ্কা, ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাল মার্কিন বাহিনীএদিকে, শুক্রবার ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করার জন্য ইরানের সর্বশেষ শান্তি প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। তিনি বলেন, কোনো চুক্তি হবে কিনা সে বিষয়ে তিনি অনিশ্চিত এবং সতর্ক করে দেন যে আলোচনা ব্যর্থ হলে তিনি তাদের নিশ্চিহ্ন করে দেবেন। সূত্র: আল জাজিরা
Go to News Site