Collector
‘সাতে ব্যাটিং করে বোলিংও করবে এমন কেউ আছে আপনার চোখে?’ | Collector
‘সাতে ব্যাটিং করে বোলিংও করবে এমন কেউ আছে আপনার চোখে?’
Jagonews24

‘সাতে ব্যাটিং করে বোলিংও করবে এমন কেউ আছে আপনার চোখে?’

বাংলাদেশের নিচের ব্যাটারদের পারফরম্যান্স সন্তোষজনক নয়। তাদের কাছ থেকে ব্যাটিংয়ে টুকটাক সার্ভিসও পাওয়া যাচ্ছে না। এ নিয়ে সরাসরিই অসন্তোষ প্রকাশ করলেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। করবেনই বা না কেন? মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৬ রান যোগ করতে শেষ ৬ উইকেট হারায় বাংলাদেশ। শেষ পাঁচ ব্যাটার করেছেন সাকুল্যে ১৪ রান! অলরাউন্ডার পরিচয় ধারণ করা শেখ মেহেদী ৬ বলে অপরাজিত ৭, মোহাম্মদ সাইফউদ্দিন ১ বলে ০ আর রিশাদ হোসেন করেন ৪ বলে ৫ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে আসলে আমরা এক্সাক্ট নাম্বার সেভেনটা পেয়েছি বলে মনে করছেন কি না? এই জায়গাটা কি এখনো স্ট্রাগল করছে? লিটন অস্বীকার করলেন না। বললেন, ‘নাম্বার সেভেন পজিশনটা এস্টাবলিশড হয়েছে কি না? আপনি যদি নাম্বার সেভেনে একজন ব্যাটার খেলান, তবে ৪ ওভার পূরণ করতে পারবেন না তো। খেলা তো ১১ জনের। এর ভেতর ৫ জন বোলিং করবে ২০ ওভার কোটায়। একজন তো ৫ ওভার করতে পারবে না টি-টোয়েন্টিতে। তো ৫ জন বোলারকে তো আমাকে খেলাতেই হবে। বাংলাদেশে এরকম কোনো প্লেয়ার আপনার চোখে থাকে যে দিতে পারবে সেভেনে ব্যাটিং করে ৪ ওভার বোলিং করতে পারবে, তাহলে বইলেন। আমরা খুঁজে নেব। এর থেকে আর কেউ আছে আপনার চোখে? ওইটাই আপনাকে প্রশ্ন করলাম।’ আরেক প্রসঙ্গে কথা বলতে গিয়ে লিটন আবারও আক্ষেপ প্রকাশ করলেন নিচের ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে। টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমাদের নিচের সারির ব্যাটাররা যদি আমাদের রান দিতে পারে, সেই জিনিসটা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে। সো যে জিনিসটাই হচ্ছে যে দুইটা সিরিজেই আপনারা দেখবেন আমাদের ৫-৬টা উইকেট চলে যাওয়ার পর আমরা শেষের দিকে ব্যাটিংয়ে রান পাইনি। এটা ওডিআই ফরম্যাট এবং টি-টোয়েন্টি ফরম্যাটেও। আমার মনে হয় আমাদের হোয়াইট বল ক্রিকেট ডেভলপ করতে হয়, তবে আমাদের এই জায়গাটা নিয়ে কাজ করতে হবে।’ এমএমআর

Go to News Site