Somoy TV
হৃতিক রোশন বলিউডের ড্যান্স মাস্টার। তবে বয়স যখন ২১, তখন চিকিৎসক সোজাসোজি জানিয়ে দেন তার নাচ ছেড়ে দিতে হবে। নইলে ভয়াবহ মেরুদণ্ডের সমস্যা হতে পারে।২১ বছর বয়সেই হৃতিক মেরুদণ্ডের কঠিন রোগে আক্রান্ত হন। হৃতিক রোশন কোনও দিনই নায়কসুলভ শরীর তৈরি করতে পারবেন না বলে দিয়েছিলেন চিকিৎসকেরা।এই সমস্যার কারণে চিকিৎসক নিরুৎসাহিত করেছিলেন তাকে। হৃতিকের প্রথম ছবি ‘কাহো না প্যায়ার হ্যায়’ তৈরি হওয়ার আগেই হৃতিককে বলা হয়েছিল কোনও কাজ না করতে। আরও পড়ুন: শাহরুখ খানের ওয়াংখেড়ের ‘বিতর্কিত রাত’ আবারও আলোচনায়এসব কথায় ভেঙে পড়েননি হৃতিক। উল্টে চ্যালেঞ্জ নিয়েছিলেন। মোটা বই নিয়ে শারীরিক কসরত করা শুরু করেন। ধীরে ধীরে বই থেকে ডাম্বল নিয়ে অভ্যাস শুরু করেন।হৃতিকও এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন অধ্যায়ের কথা জানান। তার কথায়, 'আমার শরীর-স্বাস্থ্য অ্যাকশন ছবি করার বা ছবিতে নাচ করার মতো শক্তপোক্ত নয়' বলেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। আরও পড়ুন: ৬টা বাজলেই ঘরবন্দি, ৩৮ বছর বয়সে মারা যান মীনা কুমারী!ফিটনেসের দিকে নজর দিয়েছিলেন হৃতিক। কী ভাবে নিজের সেরাটা দিতে হবে, সেটাই ভেবেছিলেন। সফলও হয়েছেন।
Go to News Site