Collector
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয় | Collector
ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়
Somoy TV

ভারত থেকে গরু আমদানির ‘অনুমতিপত্র’ ভুয়া: প্রাণিসম্পদ মন্ত্রণালয়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ‘প্রাণিসম্পদ অধিদফতর’-এর নামে ভারত থেকে গবাদিপশু (গরু) আমদানির অনুমতিপত্র ( প্রচার করা হচ্ছে যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। এ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে।শনিবার (০২ মে) মৎস্য ও  প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রাথমিক যাচাই-বাছাইয়ে প্রতীয়মান হয়েছে যে, প্রচারিত অনুমতিপত্রটি ভুয়া, বিভ্রান্তিকর এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রস্তুত করা হয়েছে। এটির সঙ্গে প্রাণিসম্পদ অধিদফতরের কোনো ধরনের সরকারি অনুমোদন, নথি বা প্রক্রিয়ার সামঞ্জস্য পাওয়া যায়নি। আরও পড়ুন: যুদ্ধের মাঝেও মধ্যপ্রাচ্যে বাড়ছে বাংলাদেশি জনশক্তি রফতানি প্রাণিসম্পদ অধিদফতর স্পষ্টভাবে জানাচ্ছে যে, অনুমতিপত্রটি অধিদফরতর কর্তৃক ইস্যুকৃত নয়; এতে ব্যবহৃত তথ্য, নম্বর ও স্বাক্ষরসমূহ যাচাইযোগ্য নয়। এটি কোন বৈধ সরকারি আমদানি অনুমোদন হিসেবে গণ্য হবে না। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাধারণ জনগণ, ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য আহ্বান জানাচ্ছে এবং যাচাই ছাড়া এ ধরনের নথি শেয়ার বা প্রচার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছে। ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। সঠিক তথ্যের জন্য শুধু প্রাণিসম্পদ অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট ও নির্ভরযোগ্য সরকারি সূত্র অনুসরণ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সূত্র: বাসস

Go to News Site