Collector
সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড, যেভাবে সহজেই তৈরি করবেন | Collector
সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড, যেভাবে সহজেই তৈরি করবেন
Somoy TV

সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড, যেভাবে সহজেই তৈরি করবেন

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়তই নতুন নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে, তবে সাম্প্রতিক সময়ে সবচেয়ে নজর কাড়ছে ‘ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন’। ঝকঝকে ফিল্টার বা হাই-এডিটেড ছবির বদলে এখন অনেকেই ফিরে যাচ্ছেন শৈশবের সরলতায়। হাতে আঁকা ছবির মতো নরম, রঙিন ও নস্টালজিক এক উপস্থাপনায়।বিশেষজ্ঞদের মতে, এই ট্রেন্ডের জনপ্রিয়তার পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহজলভ্যতা। আধুনিক এআই টুল ব্যবহার করে খুব অল্প সময়েই যেকোনো সাধারণ ছবিকে এমনভাবে রূপান্তর করা যাচ্ছে, যেন তা রঙ পেন্সিল দিয়ে আঁকা শিশুতোষ একটি ছবি। ছবির চারপাশে যোগ করা হচ্ছে ফুল, তারা, মেঘ বা ক্যান্ডির মতো সরল উপাদান— যা পুরো ডিজাইনটিকে করে তুলছে আরও প্রাণবন্ত ও আবেগঘন।এই ট্রেন্ডে যুক্ত হওয়াও বেশ সহজ। ব্যবহারকারীরা প্রথমে নিজের প্রোফাইল ছবি বা পছন্দের কোনো মুহূর্তের স্ক্রিনশট নিয়ে সেটি এআই ইমেজ টুলে আপলোড করছেন। এরপর নির্দিষ্ট কিছু নির্দেশনা (প্রম্পট) দিয়ে ছবিকে ক্রেয়ন স্টাইলে রূপান্তর করা হচ্ছে। চাইলে ব্যক্তিগত পছন্দ বা চরিত্রের বৈশিষ্ট্যও এতে যুক্ত করা যাচ্ছে, যা ছবিটিকে আরও আলাদা করে তুলছে।আরও পড়ুন: ফেসবুকে পোস্ট করেই ৩ হাজার ডলার আয়ের সুযোগ, কারা পাবেন?যেভাবে তৈরি করবেন এই ডিজাইন:এই ট্রেন্ডে যুক্ত হওয়া অত্যন্ত সহজ এবং এর জন্য বিশেষ কোনও গ্রাফিক ডিজাইন দক্ষতার প্রয়োজন নেই।১. প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পছন্দের কোনও ছবির একটি স্ক্রিনশট নিন।২. কৃত্রিম বুদ্ধিমত্তা সরঞ্জাম যেমন চ্যাটজিপিটি  বা সমমানের কোনও এআই ইমেজ টুল ওপেন করুন।৩.সেখানে ছবিটি আপলোড করে এই নির্দিষ্ট নির্দেশনা বা প্রম্পট দিন। Please recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel.৪. নিজের পছন্দ অনুযায়ী এতে ‘প্রকৃতিপ্রেমী’ বা ‘বইপোকা’র মতো ব্যক্তিগত বৈশিষ্ট্য যোগ করার জন্য বাড়তি নির্দেশনাও দেওয়া যেতে পারে।ব্যস! কয়েক সেকেন্ডের মধ্যেই এআই আপনার সাধারণ ছবিটিকে একটি অনন্য এবং সৃজনশীল ক্রেয়ন আর্টে রূপান্তর করে দেবে।

Go to News Site