Collector
ভার্চুয়ালি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | Collector
ভার্চুয়ালি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Somoy TV

ভার্চুয়ালি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

যুব সমাজকে ক্রীড়ামুখী ও সুস্থ জীবনের দিকে এগিয়ে নিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবংঢাকা জেলা প্রশাসন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, এমপি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।আরও পড়ুন: মেধা বিকাশের মাধ্যমে শিক্ষার্থীদের আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে: প্রধানমন্ত্রীঅনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া ইভেন্টের উদ্বোধনের পাশাপাশি অংশগ্রহণকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।অতিথিদের পাশাপাশি খেলায় উৎসাহ দিতে গ্যালারিতে উপস্থিত ছিল ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।আয়োজকরা জানান, নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ তরুণদের প্রতিভা বিকাশ এবং দেশের ক্রীড়া অঙ্গনে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

Go to News Site