Boishakhi News24
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হাওরাঞ্চলে আকস্মিক বন্যা মোকাবিলায় আগাম প্রস্তুতি ও নগদ সহায়তা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের আওতায় গত বুধবার (২৯ এপ্রিল) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস, তেলিখাল ও উত্তর রণিখাই ইউনিয়ন; কানাইঘাট উপজেলার পূর্ব লক্ষ্মীপ্রসাদ ও বড় চতুল ইউনিয়ন এবং গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও, পশ্চিম জাফলং ও রুস্তমপুর ইউনিয়নের মোট ২৭০০টি পরিবারে এই সহায়তা দেওয়া হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশের আর্থিক সহযোগিতায়, ইসলামিক রিলিফ বাংলাদেশ প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে কোম্পানীগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নে ১০৫০ পরিবার, কানাইঘাট উপজেলার ২টি ইউনিয়নে ৬০০ পরিবার ও গোয়াইনঘাট উপজেলার ৩টি ইউনিয়নে ১০৫০টি পরিবার এই সহায়তা পান। Read More
Go to News Site