Collector
মুখস্থ লেখাপড়া করে জ্ঞান অর্জন হয় না: পরিবেশমন্ত্রী | Collector
মুখস্থ লেখাপড়া করে জ্ঞান অর্জন হয় না: পরিবেশমন্ত্রী
Somoy TV

মুখস্থ লেখাপড়া করে জ্ঞান অর্জন হয় না: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, শিক্ষার লক্ষ্য যদি ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধন তাহলে উদ্দেশ্য হবে মানসিক সামাজিক ও আত্মিক বিকাশ সাধন। এইটুকু বলতে চাই স্কুলে গিয়ে মুখস্থ করে যদি লেখাপড়া করে এটা কোনো জ্ঞান না, জ্ঞান অর্জনে আপনার শারীরিক-মানসিক শক্তি অত্যন্ত জরুরি।শনিবার (২ মে) ফেনী জেলা পর্যায়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী এসময় বলেন, নতুন কুঁড়ি এই ইনেশিয়েটিভটা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এমনও আছে যারা গান-বাজনা-নাটককে লেখাপড়ার উপায় মনে করেন না। আসলে এটা হলো একটা ভ্রান্ত ধারণা। 'ক্রীড়া হল পেশা, পরিবার পাবে ভরসা' এই স্লোগানে সারাদেশের মতো ফেনীতেও নতুন কুঁড়ি স্পোর্টস শুভ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনু। আরও পড়ুন: ফেনীতে ভয়াবহ ‘মেঘ বিস্ফোরণ’, কেন? এসময় উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক আবদুল খালেক, ফেনী পৌরসভার প্রশাসক রোমেন শর্মা, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। অতিথিরা বেলুন ও পায়রা উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করেন। আরও পড়ুন: ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রীজেলা প্রশাসনের আয়োজনে শহরের মরহুম খাইরুল আনোয়ার পেয়ারু জিমনেশিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেনীর ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফাহমিদা হক।

Go to News Site