Collector
ভারতের ভিসা চালুর বিষয়ে যে বার্তা দিলেন সহকারী হাইকমিশনার | Collector
ভারতের ভিসা চালুর বিষয়ে যে বার্তা দিলেন সহকারী হাইকমিশনার
Somoy TV

ভারতের ভিসা চালুর বিষয়ে যে বার্তা দিলেন সহকারী হাইকমিশনার

সব ধরনের ভিসা জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার।শনিবার (২ মে) লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর পরিদর্শনে গিয়ে তিনি এ আশ্বাস দেন।এসময় শুল্ক স্টেশন (কাস্টমস), বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি রফতানিকারক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।পরে দুই দেশের উন্নয়নের স্বার্থে বৈঠকে দু-দেশের বাণিজ্যিক কার্যক্রম ও সীমান্ত বাণিজ্যের সার্বিক উন্নয়ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।  আরও পড়ুন: পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর পথে বাংলাদেশ-ভারতআলোচনায় মনোজ কুমার বলেন, বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানির যে জটিলতা আছে সেটা নিয়ে ব্যবসায়ীদের সাথে আলোচনা হয়েছে। যেসব পণ্য দেশের অন্যান্য স্থলবন্দরে চালু আছে অথচ বুড়িমারী স্থলবন্দরে নিষেধাজ্ঞায় আছে সেটি নিয়ে কাজ করা হবে। এসময় বিজনেস ভিসাসহ সব ধরনের ভিসা জটিলতা দূর করার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশ্বাস দেন ভারতের সহকারী হাইকমিশনার। এছাড়াও বৈঠকে দুই দেশের আমদানি-রফতানি কাজে সুবিধা অসুবিধার বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে।  আরও পড়ুন: মার্কিন ভিজিট ভিসা নিয়ে যে সতর্কবার্তা দিলো ঢাকার দূতাবাসবুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা বলেন, ভারত ও ভুটান থেকে যেসব পণ্য অন্যান্য বন্দরে আমদানি-রফতানি হয় কিন্তু বুড়িমারী স্থলবন্দর দিয়ে হয় না, সে বিষয়ে হাইকমিশনারকে অবগত করা হয়েছে। বুড়িমারী স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার স্থলবন্দর পরিদর্শনে আসেন। এ সময় বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।

Go to News Site