Collector
ঘরের মাঠে লরিয়েঁর কাছে হোঁচট খেলো পিএসজি | Collector
ঘরের মাঠে লরিয়েঁর কাছে হোঁচট খেলো পিএসজি
Somoy TV

ঘরের মাঠে লরিয়েঁর কাছে হোঁচট খেলো পিএসজি

ম্যাচের শুরুতেই লিড নেয় পিএসজি, তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি প্যারিসিয়ানরা। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও একই অবস্থা। লিগ শিরোপার একেবারে কাছে দাঁড়িয়ে লরিয়েঁর বিপক্ষে পয়েন্ট হারিয়ে হতাশাই বাড়াল লুইস এনরিকের দল। প্যারিসে শনিবার (২ মে) অনুষ্ঠিত লিগ আঁর ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়।ইব্রাহিমা এমবায়ের গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। তবে সেই লিড বেশি সময় স্থায়ী হয়নি— পাবলো গোল করে সমতা ফেরান। পরে ওয়ারেন জাইরে-এমেরির গোলে আবারও এগিয়ে যায় স্বাগতিকরা, কিন্তু টসিন গোল করে সমতায় ফেরান লরিয়ঁকে।  শিরোপা জয়ের লড়াইয়ে এখনো এগিয়ে আছে পিএসজি। ৩১ ম্যাচে ২২ জয় ও ৪ ড্রয়ে তাদের সংগ্রহ ৭০ পয়েন্ট। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে দুই নম্বরে আছে লঁস, যদিও তারা একটি ম্যাচ কম খেলেছে।  আরও পড়ুন: বিশ্বকাপে খেলা এখনও অনিশ্চিত, ফিফার সঙ্গে শিগগিরই আলোচনায় বসবে ইরান ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে আধিপত্য ছিল পিএসজিরই। ৬৫ শতাংশ বল দখলে রেখে তারা গোলের উদ্দেশ্যে ১৮টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। অন্যদিকে লরিয়েঁ ৭টি শটের ৪টি রাখতে পারে টার্গেটে।  শুরুর দিকেই জমে ওঠে ম্যাচ। মাত্র ১২ মিনিটের মধ্যে হয় দুই গোল। ষষ্ঠ মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবায়ে পিএসজিকে এগিয়ে দেন। তবে সেই লিড বেশি সময় স্থায়ী হয়নি— কয়েক মিনিটের ব্যবধানে বক্সে পাওয়া পাস কাজে লাগিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে সমতা ফেরান পাবলো।  আরও পড়ুন: ইয়ামালের ইনজুরির সর্বশেষ আপডেট জানালেন বার্সা কোচ, বিশ্বকাপ খেলতে পারবেন তো? একের পর এক আক্রমণ চালিয়ে ৬২তম মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি। বক্সের বাইরে থেকে জোরাল শটে বল জালে জড়ান ওয়ারেন জাইরে-এমেরি। তবে সেই স্বস্তিও বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৩ মিনিট পরই লরিয়েঁকে সমতায় ফেরান টসিন। শেষ পর্যন্ত ১ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয় স্বাগতিকদের। পয়েন্ট টেবিলে লরিয়ঁ এখন নবম স্থানে। ৩২ ম্যাচে ১০ জয় ও ১২ ড্রয়ে তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট।  এদিকে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে একই দিনে ঘরোয়া লিগে ধাক্কা খেয়েছে বায়ার্ন মিউনিখও। আলিয়াঞ্জ অ্যারেনায় পয়েন্ট টেবিলের তলানির দল হাইডেনহাইমের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে বায়ার্ন।

Go to News Site