Collector
৭ মাসের সন্তানকে হত্যা, মায়ের মামলায় বাবা গ্রেফতার | Collector
৭ মাসের সন্তানকে হত্যা, মায়ের মামলায় বাবা গ্রেফতার
Somoy TV

৭ মাসের সন্তানকে হত্যা, মায়ের মামলায় বাবা গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে তানভীর আহম্মেদ মুজাহিদ (৭ মাস) হত্যার ঘটনায় এজাহারভুক্ত প্রধান আসামি শিশুটির বাবা মেরাজ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।শনিবার (২ মে) বিকেলে উপজেলার মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেরাজ মিয়া ওই এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে।র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প সূত্র জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে মানিকদী পূর্বকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মেরাজ মিয়াকে গ্রেফতার করা হয়।আরও পড়ুন: পাবনায় সন্তান হত্যার পর মায়ের আত্মহত্যার চেষ্টা এ বিষয়ে ​ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেন। মূলত পারিবারিক কলহের জেরে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন। তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে র‍্যাব জানায়।উল্লেখ, গত ১৬ এপ্রিল অভিযুক্ত মেরাজ মিয়া তার শ্বশুরবাড়ি থেকে শিশু মুজাহিদকে ডাক্তার দেখানোর কথা বলে তার মা রাবেয়া বেগমকে নিয়ে আসেন। এরপর থেকে শিশু তানভীর আহম্মেদ মেরাজ নিখোঁজ হন।আরও পড়ুন: প্রতিষ্ঠিত হওয়ার পথে বাধা ভেবেই নবজাতককে হত্যা করেন মা তিশাপরবর্তী সময়ে আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। নিখোঁজের সাত দিন পর, ২৩ এপ্রিল সকালে একই এলাকার একটি নির্জন ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামী মেরাজ মিয়াসহ ৬ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।এরপর থেকে মেরাজ মিয়া পলাতক থেকে ২৮ এপ্রিল রাতে বাদীর বাড়িতে গভীর রাতে তার পরিবারের সবাইকে পুড়িয়ে মারার চেষ্টায় আগুন ধরিয়ে দেন। এ সময় বাদী তাসলিমা ও তার পরিবার রক্ষা পেলেও পুড়ে ছাই হয়ে যায় তাদের দুটি বসতঘর।

Go to News Site