Somoy TV
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে লিটন মিয়া (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২ মে) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের ইশ্বরবড়ুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত লিটন মিয়া ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মোটরসাইকেলে নিজ বাড়ি চৌকিদার মোড় থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ভূরুঙ্গামারী বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন লিটন। পথে ইশ্বর বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।আরও পড়ুন: লক্ষ্মীপুরে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতস্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। তবে রংপুরে নেয়ার পথে তার মৃত্যু হয়।এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তানজিমা তাসনীম জানান, দুর্ঘটনায় লিটনের মাথায় গুরুতর আঘাত লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রংপুরে স্থানান্তর করা হয়েছিল।আরও পড়ুন: কুড়িগ্রামে অটোরিকশার ধাক্কায় উকিলের সহকারী নিহতভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Go to News Site