Somoy TV
পদ্মায় নৌপুলিশের ওপর গুলিবর্ষণ মামলার প্রধান আসামি কুষ্টিয়ার চরমপন্থি নেতা কালু বাহিনীর অন্যতম সদস্য আব্দুল আলীম ওরফে চিকন আলীমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।শনিবার (২ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা ডিএমপির কাফরুল থানাধীন মিরপুর-১৪ পুলিশ কোয়ার্টারের সামনে ফুট ওভারব্রিজের নিচে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার আব্দুল আলীম ওরফে চিকন আলীম (৪৪) কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার দয়ারামপুর ঘোষপাড়া এলাকার মৃত বেলায়েত ওরফে বিলাইয়ের ছেলে।আরও পড়ুন: কক্সবাজারে পুলিশের ওপর গুলি: প্রধান আসামি আবু সৈয়দ গ্রেফতারর্যাব জানায়, গত ২২ এপ্রিল রাতে কুষ্টিয়ার সদরের হরিপুরঘাট এলাকায় গড়াই নদীর মুখসংলগ্ন পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে লক্ষীকুণ্ডা নৌপুলিশের একটি দল অভিযানে যায়। এ সময় ৮/৯ জন দুষ্কৃতিকারী স্পিডবোটে এসে নৌপুলিশের টহল দলকে লক্ষ্য করে শর্টগানের গুলি ছুড়তে থাকে।দুষ্কৃতিকারীদের গুলিতে ইনচার্জসহ চার পুলিশ সদস্য এবং নৌপুলিশের নৌকার মাঝি জখম হন। এ ঘটনায় লক্ষীকুণ্ডা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক খন্দকার শফিকুল ইসলাম বাদী হয়ে এজাহার দায়ের করেন।আরও পড়ুন: নোয়াখালীতে পুলিশের ওপর গুলি, অস্ত্রসহ গ্রেফতার ৫চঞ্চল্যকর এই ঘটনার পরই র্যাবও আসামিদের গ্রেফতারে তৎপর হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের যৌথ অভিযানিক দলটি আসামি আব্দুল আলিমকে গ্রেফতারে সক্ষম হয়।র্যব আরও জানায়, গ্রেফতার আব্দুল আলীম ঘটনার পর থেকে বার বার নিজের অবস্থান পরিবর্তন করেন। তবে দীর্ঘ প্রচেষ্টায় শেষ পর্যন্ত তিনি র্যাবের জালে ধরা পড়েন। তিনি জাসদ গণ বাহিনীর ৯০ দশকের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সামরিক প্রধান পলাতক চরমপন্থি নেতা কালুর পক্ষে কুমারখালী-খোকসা ও পদ্মা নদীতে প্রভাব বিস্তারে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে র্যাব।
Go to News Site