Collector
বরিশালে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধের | Collector
বরিশালে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধের
Somoy TV

বরিশালে বিষধর সাপের কামড়ে প্রাণ গেলো বৃদ্ধের

বরিশালের বাবুগঞ্জে বিষধর সাপের কামড়ে হানিফ শরীফ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।শনিবার (২ মে) দুপুরে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া (নতুনচর) গ্রামে এ ঘটনা ঘটে। হানিফ শরীফ ওই এলাকার লতি শরীফের ছেলে।স্থানীয় ইউপি সদস্য মো. আরিফ মাহমুদ জানান, শনিবার বেলা ১২টার দিকে হানিফ শরীফ নতুনচর এলাকার নদীর পাড়ে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে তিনি বাড়িতে ফিরে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।আরও পড়ুন: কচুরিপানার মধ্যে লুকিয়ে ছিল রাসেলস ভাইপার, কামড়ে প্রাণ গেল কৃষকেরপরবর্তীতে স্বজনরা তাকে দ্রুত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন থেকে রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।প্রসঙ্গত, এর আগে গত ১৬ এপ্রিল সাপের কামড়ে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কালিকাপুর গ্রামের ২ নম্বর ওয়ার্ডের রাজমাথা এলাকার বাসিন্দা এইচএম সায়েম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়।

Go to News Site