Somoy TV
জনগণের রায়কে উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।শনিবার (২ মে) সকালে খুলনা প্রেসক্লাবে ব্যাংকুয়েট হলে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, ‘সরকার খুব বিপদে আছে। এই সংকট তৈরি করেছে বিএনপি, তাদেরকে এর সমাধান করতে হবে। সংসদে গণভোটের সমাধান না হলে আবারো আন্দোলন ছড়িয়ে যাবে ৫ কোটি মানুষের মাঝে; যারা এই গণভোট দিয়েছিলেন।আরও পড়ুন: যারা গুপ্ত বলে তারাই ১৭ বছর বিদেশে লুকিয়ে ছিল: গোলাম পরওয়ারগণভোটের রায় অগ্রাহ্য হলে রাজনৈতিক বিভাজন, জনগণের আস্থাহীনতা, সামাজিক উত্তেজনাসহ সমাজকে সংকটে ফেলবে বলে জানান বক্তারা। প্রয়োজনে আরেকটি জুলাই নামিয়ে আনারও কথা বলেন তারা।জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমির মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন: দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও এমপি মাওলানা আবুল কালাম আজাদ। এ ছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Go to News Site