Somoy TV
বিশ্বে প্রতিদিন ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্য থেকে উল্লেখযোগ্যগুলো রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই সেখানে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। নানা প্রয়োজনে মানুষ জানতে চায় সেসব ইতিহাস। তাই ইতিহাস সবসময়ই গুরুত্ব বহন করে।আজ রোববার,৩ মে ২০২৬। একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি ১৪৯৪ - কলম্বাস জ্যামাইকা আবিষ্কার করেন।১৫১৫ - পর্তুগিজ নৌসেনারা ইরানের হরমুজ দ্বীপ দখল করে।১৭৬৫ - বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়ে রবার্ট ক্লাইভ কলকাতায় উপনীত হন।১৭৬৫ - ব্রিটিশদের সঙ্গে মারাঠাদের তুমুল সংঘর্ষ হয়। আরও পড়ুন: ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি সবচেয়ে নিরাপদ আশ্রয়? ১৭৮৮ - লন্ডনে প্রথম সান্ধ্য দৈনিক ‘দি স্টার’ প্রকাশিত হয়।১৮০২ - শহর হিসেবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির যাত্রা শুরু।১৮৩৭ - অ্যাথেন্স বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় গ্রিসে।১৯১৩ - প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশচন্দ্র মুক্তি পায়।১৯২৩ - ভারতের গোরখপুরে হিন্দুধর্মীয় গ্রন্থের বৃহত্তম প্রকাশনা সংস্থা গীতা প্রেস প্রতিষ্ঠিত হয়।১৯৩৭ - মার্গারেট মিচেল তার “Gone with the Wind.” এর জন্য পুলিৎজার পুরস্কার পান।১৯৩৯ - সুভাষচন্দ্র বসু কংগ্রেস ত্যাগ করে ফরওয়ার্ড ব্লক গঠন করেন।১৯৫৩ - ডয়চে ভেলে জার্মানির জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জার্মানির বন্ শহরে স্থাপিত হয়।১৯৬০ - অ্যান ফ্রাঙ্ক হাউস উদ্বোধন করা হয় আমস্ট্রাডামে।১৯৬৮ - ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপক ছাত্র আন্দোলন শুরু হয়।১৯৭১ - পিরোজপুর পতন হয় এবং পাক হানাদার বাহিনী ৬২ জনকে হত্যা করে।১৯৭৩ - বাঙালি স্থাপত্যবিদ এফ আর খান -এর ডিজাইনে নির্মিত তৎকালীন পৃথিবীর সর্বোচ্চ ভবন সিয়ার্স টাওয়ার (বর্তমান উইলিস টাওয়ার) -এর নির্মাণকাজ সম্পন্ন।১৯৭৬ - বাংলাদেশের সংবিধানের ৪৮ নম্বর অনুচ্ছেদ সংশোধন করা হয় এবং সংশোধনে বলা হয়, বাংলাদেশে ধর্ম ভিত্তিক দল গঠন করা যাবে।১৯৭৯ - রক্ষণশীল দলের মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি ছিলেন ইউরোপের প্রথম নারী প্রধানমন্ত্রী।২০০১ - যুক্তরাষ্ট্র প্রথম জাতিসংঘের মানবাধিকার কমিশনের পদ হারায়। ২০০২ - পাকিস্তান নিউজিল্যান্ডকে গাদ্দাফি স্টেডিয়ামে ইনিংস ও ৩২৪ রানে পরাজিত করে। জন্ম১৪৬৯ - নিক্কোলো মাকিয়াভেল্লি, ইতালীয় ইতিহাসবিদ এবং দার্শনিক।১৮৬৭ - জে. টি. হার্ন, ইংরেজ ক্রিকেটার।১৮৮৩ - বাঙালি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক নরেশচন্দ্র সেনগুপ্ত।১৮৯২ - জর্জ প্যাজেট টমসন, পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ পদার্থবিজ্ঞানী।১৮৯৬ - ভি কে কৃষ্ণমেনন, ভারতের জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব।১৯০২ - আলফ্রেড কাস্টলার, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি পদার্থবিদ।১৯০৩ - বিং ক্রাজবি, মার্কিন গায়ক ও অভিনেতা।১৯০৬ - ম্যারি অ্যাস্টর, মার্কিন অভিনেত্রী।১৯১৯ - পিট সিগার, মার্কিন লোকসংগীত শিল্পী।১৯২৯ - জাহানারা ইমাম, শহীদজননী-খ্যাত বাংলাদেশি লেখিকা।১৯৩০ - হুয়ান গেলমান, আর্জেন্টিনার কবি ও লেখক।১৯৩৩ - স্টিভেন ভেইনবার্গ, মার্কিন পদার্থবিজ্ঞানী।১৯৪৬ - নুরুল ইসলাম বাবুল, বাংলাদেশি ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।১৯৫১ - অশোক গহলোত, ভারতীয় রাজনীতিক ও রাজস্থানের মুখ্যমন্ত্রী।১৯৫২ - লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভূত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।১৯৫৫ - ডেভিড হুকস, অস্ট্রেলীয় ক্রিকেট খেলোয়াড় ও ধারাভাষ্যকার।১৯৬০ - ডেরেক অ্যাবট, ব্রিটিশ পদার্থবিজ্ঞানী।১৯৭৭ - মরিয়ম মির্জাখানি, ইরানি গণিতবিদ।১৯৮৫ - এজেকিয়েল লাভেজ্জি, আর্জেন্টিনীয় ফুটবল খেলোয়াড়।১৯৮৯ - কাতিনকা হসু, হাঙ্গেরীয় প্রমীলা সাঁতারু ও ব্যবসায়ী।২০০৪ - আশনূর কৌর, ভারতীয় অভিনেত্রী।মৃত্যু১৪৮১ - দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান), অটোমান সুলতান।১৯৬৯ - জাকির হুসেইন রাজনীতিবিদ, ভারতের তৃতীয় রাষ্ট্রপতি।১৯৭১ - মুক্তিযোদ্ধা সাইফ মিজানুর রহমান (২০১৪ সালে স্বাধীনতা পদকপ্রাপ্ত)।১৯৭১ - ফায়জুর রহমান আহমেদ (কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের পিতা)।১৯৮১ - নার্গিস দত্ত ভারতীয় অভিনেত্রী।১৯৮৮ - প্রেমেন্দ্র মিত্র কল্লোল যুগের অন্যতম প্রধান সাহিত্য-ব্যক্তিত্ব। আরও পড়ুন: সবচেয়ে বেশি স্বর্ণ মজুত করেছে যেসব দেশ ১৯৯২ - জর্জ মার্ফি, মার্কিন নৃত্যশিল্পী, অভিনেতা ও রাজনীতিবিদ।১৯৯৯ - গডফ্রে ইভান্স, ইংলিশ ক্রিকেটার।২০০৫ - জগজিত সিং অরোরা, ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল।২০০৯ - ভারতের মারাঠি লেখক রাম শেখর।২০১১ - জ্যাকি কুপার, মার্কিন অভিনেতা, টেলিভিশন পরিচালক, প্রযোজক ও নির্বাহী।২০১৪ - গ্যারি বেকার, মার্কিন অর্থনীতিবিদ। অন্যান্য বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবসআন্তর্জাতিক সূর্য দিবস
Go to News Site