Collector
আজ কোথায় কী? | Collector
আজ কোথায় কী?
Somoy TV

আজ কোথায় কী?

দেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে সরকারের বিভিন্ন দফতর, সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অনেক সংগঠন।রোববার (৩ মে) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন। ডিসি সম্মেলন সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর ২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৫টায় আইনমন্ত্রীর সঙ্গে ডিসিদের বৈঠক অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ডিসিদের সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন দুপুর দেড়টায় বাংলাদেশ সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানির পশুর চাহিদা, সরবরাহ এবং পরিবহন নিশ্চিতকরণ বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির কর্মসূচি সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতির উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে প্লাস্টিক ও রাবারের তৈরি হাওয়াই চপ্পলের ওপর আরোপিত মূল্য সংযোজন কর প্রত্যাহার এবং মূসক অব্যাহতির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

Go to News Site