Collector
কোষ্ঠকাঠিন্য এড়াতে সকালের নাশতায় রাখুন ৩ খাবার | Collector
কোষ্ঠকাঠিন্য এড়াতে সকালের নাশতায় রাখুন ৩ খাবার
Somoy TV

কোষ্ঠকাঠিন্য এড়াতে সকালের নাশতায় রাখুন ৩ খাবার

দৈনন্দিন জীবনে অন্যতম একটি সমস্যা হলো কোষ্ঠকাঠিন্য। এ সমস্যা এড়াতে দিনের শুরুতেই নিতে পারেন প্রয়োজনীয় কিছু পদক্ষেপ। এর জন্য সকালের নাশতায় প্রাধান্য দিতে পারেন ৩ খাবার।কোষ্ঠকাঠিন্য এমন একটি সমস্যা, যাতে সব বয়সের মানুষই ভোগেন। কিছু ক্ষেত্রে এই সমস্যা বংশগত। তবে বেশিরভাগ ক্ষেত্রেই অপরিকল্পিত ডায়েট, অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে কোষ্ঠকাঠিন্যের সমস্যা হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা একেকজনের একেকরকম। অনেকের এই সমস্যা ক্ষণস্থায়ী হয়। আর অনেকে দীর্ঘকালীন (ক্রনিক) সমস্যায় ভোগেন। অনেক কিছু করেও তাদের সমস্যা মেটে না। এর ফলে তাদের জীবন দুর্বিষহ হয়ে পড়ে। তবে নিয়মিত সকালের নাশতার ৩ খাবারেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন তা কি জানেন? আসুন এক নজরে জেনে নিই, সকালের নাশতায় কোন ৩ খাবারে কোষ্ঠকাঠিন্য এড়ানো যায়- ১. খালি পেটে অ্যালোভেরা জুস: অ্যালোভেরা জুস তৈরি হয় অ্যালোভেরা পাতার ভেতরের পাল্প থেকে। এতে থাকে পলিস্যাকারাইড, অ্যামিনো অ্যাসিড, ভিটামিন, এনজাইমসহ আরও কিছু পুষ্টি উপাদান। বিশেষভাবে এর ল্যাক্সেটিভ গুণ মল সহজে বের হতে সাহায্য করে।  ২০২৪ সালের এক গবেষণায় দেখা যায়, দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্যে অ্যালোভেরা জুস কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে বেশ উপকারী। তবে মনে রাখবেন, এ জুস বাড়িতে তৈরি হতে হবে। কেননা বাজারে বিক্রি হওয়া অ্যালোভেরা জুস শরীরের জন্য উপকারী নাও হতে পারে। ২। সকালের পুষ্টিকর নাশতার পর কলা: কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধানে মহাঔষধ বলতে পারেন কলাকে। কলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠ্যকাঠিন্য সমস্যা সমাধানে দারুণ কাজ করে। এতে থাকা পটাশিয়াম বৃহদান্ত্র ও ক্ষুদ্রান্ত্রের কর্মক্ষমতা বাড়িয়ে হজমশক্তিকে আরও গতিশীল করে। তাই সকালের নাশতার পরই একটি করে কলা খাওয়ার অভ্যাস করুন।  আরও পড়ুন: খালি পেটে যেভাবে দারুচিনি খেলে উপকার মেলে ৩। সকালের পুষ্টিকর নাশতার পর আপেল: পুষ্টিবিদদের মতে, আপেল কোষ্ঠকাঠিন্য সারাতে সক্ষম। আপেলে আছে প্রচুর পরিমাণে ফাইবার। কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে খোসাসহ আপেল খাওয়াই উচিত। রোজ সকালের নাশতার পর একটি আপেল কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখতে পারে।  সবশেষে সকালের নাশতায় অবশ্যই ফাইবারসমৃদ্ধ খাবার প্রাধান্যের পাশাপাশি নিশ্চিত করুন প্রতিদিন ৩ লিটার পানি পাান করার অভ্যাস। ব্যস, এ উপায়েই কোষ্ঠকাঠিন্যের সমস্যা এড়িয়ে চলা অনেকটা সহজ হয় বলছেন পুষ্টিবিদরা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া আরও পড়ুন: লিভার পরিষ্কার রাখবে এই জাদুকরী পানীয়

Go to News Site