Somoy TV
যশোরের শার্শায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে সম্রাট হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশশনিবার (২ মে) গ্রেফতারকৃত ধর্ষণ চেষ্টাকারীকে যশোর আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার ওই ছাত্রীর মা বাদী হয়ে শার্শা থানায় মামলা করেন। ভুক্তভোগী শিশুটি ৩য় শ্রেণীর শিক্ষার্থী।গ্রেফতারকৃত আসামি সম্রাট হোসেন শার্শা উপজেলার শালকোনা গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার বিকেলে শিশুটি বাড়ির পাশের ব্রিজের কাছে কাশফুল তুলতে যায়। এসময় অভিযুক্ত সম্রাট হোসেন বাইসাইকেল চালিয়ে সেখানে উপস্থিত হয়। তিনি শিশুটিকে ফুসলিয়ে পাশের পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সম্রাট ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। আরও পড়ুন: সীমান্তে নির্যাতনে হত্যার পর মরদেহ ধানক্ষেতে ফেলে গেলো দুর্বৃত্তরাএ ঘটনায় গত বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে শার্শা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সম্রাট হোসেনকে আটক করে।শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেন জানান, অভিযুক্তের বিরুদ্ধে করে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৯(৪)(খ) ধারায় নিয়মিত মামলা দিয়ে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।।
Go to News Site