Collector
নতুন করে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান, পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র | Collector
নতুন করে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান, পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র
Somoy TV

নতুন করে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান, পর্যালোচনা করছে যুক্তরাষ্ট্র

চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার নতুন একটি শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। নতুন প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।রোববার (২ মে) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি শান্তি প্রস্তাব দিয়েছিল। তেহরান সেই প্রস্তাবের পাল্টা জবাবে এই ১৪ দফা পরিকল্পনা জমা দিল। পাকিস্তান সরকারের মধ্যস্থতায় এই কূটনৈতিক প্রক্রিয়াটি চলছে। তাসনিমের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র আলোচনার জন্য দুই মাসের সময় চেয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল। তবে ইরান তা নাকচ করে বলেছে, যাবতীয় সমস্যার সমাধান ৩০ দিনের মধ্যেই হতে হবে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। তিনি জানান, পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দেয়া হয়েছে যাতে স্থায়ীভাবে যুদ্ধ শেষ করা যায়। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। আরও পড়ুন: হরমুজে মার্কিন নৌবাহিনী জলদস্যুদের মতো আচরণ করছে, কেন বললেন ট্রাম্প এ অবস্থায়, ইরানের এক সামরিক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও নতুন করে সংঘাত শুরু হতে পারে। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন কোনো চুক্তি মানে না এবং সংঘাত অব্যাহত থাকলে ভবিষ্যতে অপ্রত্যাশিত ব্যবস্থা নেয়া হতে পারে। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে থাকবে এবং এটিকে তারা অর্থনৈতিক ও কৌশলগত শক্তির উৎস হিসেবে ব্যবহার করবে। ইরানের ১৪ দফা প্রস্তাবের মূল দাবিগুলো হলো— একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা; ইরানের সীমান্ত এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার; ইরানের ওপর আরোপিত নৌ-অবরোধ পুরোপুরি প্রত্যাহার; যুক্তরাষ্ট্রের কাছে থাকা ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা; তেহরানের ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়া; লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের স্থায়ী অবসান ঘটানো। আরও পড়ুন: ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধ, জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এদিকে তেহরানের সবশেষ প্রস্তাবটি শেষ পর্যন্ত ওয়াশিংটনের কাছে গ্রহণযোগ্য হবে কিনা— তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি শিগগিরই তা পর্যালোচনা করব। তবে আমি কল্পনাও করতে পারছি না যে— এটি গ্রহণযোগ্য হবে। কারণ গত ৪৭ বছর ধরে মানবতা ও বিশ্বের সঙ্গে তারা যা করেছে, তার জন্য তারা এখনও যথেষ্ট মূল্য চোকায়নি।’

Go to News Site