Somoy TV
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রোডাক্ট ম্যানেজমেন্ট বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।পদের নাম ও সংখ্যা: ম্যানেজার/ডিজিএম, ১ জন। আবেদনের যোগ্যতা: প্রার্থীর স্নাতক অথবা সমমান ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বয়সসীমা নির্ধারিত নয়। কর্মস্থল ঢাকায়। বেতন: মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আরও পড়ুন: ব্র্যাক এনজিওতে চাকরি: প্রভিডেন্ট ফান্ড-গ্র্যাচুইটিসহ নানা সুবিধা আবেদনের নিয়ম: আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে। আবেদনের সময়সীমা: আগামী ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।
Go to News Site