Somoy TV
বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নাজমুল হাসান (৫৫) নামে একজন নিহত এবং আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।শনিবার (২মে) বিকেল ৫টার দিকে উপজেলার রাজপাট এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।নিহত নাজমুল হাসান গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বাসিন্দা এবং এএসএম আব্দুল লতিফের ছেলে। জানা গেছে, তিনি বাংলাদেশ নৌবাহিনীর একজন স্টাফ হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানের দুই আরোহী—রেজিনা বেগম (৩০) ও রফিক (৭৫)। রেজিনা বেগম রাজপাট এলাকার মুসা শেখের স্ত্রী এবং স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকে কর্মরত। অপরদিকে রফিক নাশুখালী এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে এবং পেশায় ভ্যানচালক।আরও পড়ুন: জমিতে ডুবছে পাকা ধান, কাটলেও শুকানোর রোদ নেইস্থানীয়রা জানান, সংঘর্ষের পর গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হাসান মারা যান। আহত রেজিনা বেগম ও রফিকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী রমজানুল হক জানান, হতাহতের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Go to News Site