Jagonews24
গণতন্ত্রের স্তম্ভ হিসেবে মুক্ত গণমাধ্যমের প্রভাবকে স্বাগত জানায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আজ রোববার (৩ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে ঢাকার ইইউ অফিস এক বার্তায় বলেছে, গণমাধ্যমের স্বাধীনতা আমাদের সবার স্বাধীনতা। আমরা দায়িত্বশীল সাংবাদিকতা, গণমাধ্যমের বহুত্ববাদ, সম্পাদকীয় স্বাধীনতা এবং গণমাধ্যমকর্মীদের সুরক্ষাকে সমর্থন করি। আরও পড়ুন: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ ৩ মে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রতি বছর এই দিনে ‘বিশ্বে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস’ পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’। ১৯৯১ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী, ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা এই দিবসটি পালন করে আসছে। জেপিআই/এসএনআর
Go to News Site